ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে তিন দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার ফজরের নামাজের পর বয়ান ও আলোচনার মধ্য দিয়ে এই জোড় ইজতেমা শুরু হয়।

বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা হিসেবে পরিচিত এই জোড় ইজতেমায় এক থেকে তিন চিল্লা সম্পন্ন করেছে এমন মুসল্লিই অংশ নিয়ে থাকেন।

পরে মোনাজাত শেষে বিভিন্ন ভাগে ভাগ হয়ে তারা দেশ-বিদেশে দ্বীনের দাওয়াত দিতে বের হবেন। এরপর আবার মূল ইজতেমায় যোগ দেবেন তারা।

এ ছাড়া বিশ্ব ইজতেমা মাঠের নানা ধরনের প্রস্তুতি কাজের জন্য জোড় ইজতেমায় আগত মুসল্লির মধ্য থেকে অনেকেই থেকে যাবেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন