ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মেঘনা নদী থেকে ১৫ জেলে অপহরণ

    মেঘনা নদী থেকে ১৫ জেলে অপহরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে হানা দিয়ে জলদস্যুরা ১৫টি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

    শুক্রবার ভোররাতে তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন ইউনিয়নের মেঘনার চর মোজাম্মেল সীমানায় এ ঘটনা ঘটেছে। অপহৃত জেলেদের মধ্যে প্রাথমিকভাবে ৯ জেলের নাম পাওয়া গেছে। 

    তারা হলেন, আলাউদ্দিন মাঝি (৪২), সালাউদ্দিন (৩৭), ইউসুফ (৩২), হাসান (৩২), খোকন (২৭), আকবর (২৫), মিরাজ (২৮) ও হান্নান (২৪)।
    স্থানীরা জানান, তজুমদ্দিন উপজেলার স্লুইজ ঘাট ও চৌমুহনি ঘাট থেকে ১৫টি ট্রলার মাছ ধরতে যায়। এ সময় একদল জলদস্যু জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫টি ট্রলারের ১৫ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

    তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, জেলেদের অপহণের বিষয়টি তারা শুনেছেন। তবে কেউ তাদের কাছে অভিযোগ দেয়নি। তারা বিষয়টি খোঁজ-খবর নিচ্ছেন।

    জেলে অপহরণের বিষয়টি শুনেছেন উল্লেখ করে তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানা, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাননি। তবে জলস্যুদের খুঁজে বের করার চেষ্টা করছেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ