ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

    ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শরিফুল ইসলাম রিয়াদকে সভাপতি ও ইউসুফ আহমাদ মানসুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    শনিবার (৩ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেট এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

    একই কমিটিতে কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে নূরুল বশর আজিজীকে নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটির নেতারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

    নতুন নেতৃত্বের মধ্যে সভাপতি শরীফুল ইসলাম সর্বশেষ কমিটিতে কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সহ-সভাপতি নুরুল বাশার আজিজী ছিলেন একই কমিটির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবং ইউসুফ আহমাদ মানসুর ছিলেন ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

    সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি নূরুল করীম আকরাম। সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ