ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • গলাচিপায় ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    গলাচিপায় ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ এক যুগ পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আটখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়।

    ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হানিফ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

    প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক শবির গাজী। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য হাজী মু. শাহজাহান, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, মোফাজ্জেল হোসেন মাসুদ ও অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদিকা ওয়ানা মার্জিয়া নিতু, ডাকুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য বিশ্বজিৎ রায় প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ