ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • চাল-ডাল নিয়ে বিএনপি কী করছে সেটা খতিয়ে দেখবো : স্বরাষ্ট্রমন্ত্রী

    চাল-ডাল নিয়ে বিএনপি কী করছে সেটা খতিয়ে দেখবো : স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, দলীয় কার্যালয়ে চাল-ডাল নিয়ে বিএনপি কী করছে সেটা আমরা খতিয়ে দেখবো। আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এগিয়ে এনেছেন ছাত্রলীগের সম্মেলন। তবুও বিএনপি  সোহরাওয়ার্দীর পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করতে চায়। তাঁরা কেন সেখানে সমাবেশ করতে চায় সেটাবোধগম্য নয়। তবে ঢাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও যানজট বিবেচনায় যা যা করণীয় পুলিশ কমিশনার তাই করবেন।

    আজ শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নব-নির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ পূর্ববর্তী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী আরও বলেন, আমরা শুনেছি ১০ ডিসেম্বর থেকে নাকি বিএনপি সরকার পতনের ডাক দিবে। আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণ যদি আবার আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আর বিএনপি বন্দুকের নলে ক্ষমতায় এসেছিল। তাঁরা যদি দেশে অশান্তি সৃষ্টি করতে চায় জনগণই তা প্রতিহত করবে।

    পরে মন্ত্রী নবনির্মিত থানা চত্বরে গাছের চারা রোপন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ