ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

আমরা আইনি কাঠামোতে দায়িত্ব পালন করি : আইজিপি

আমরা আইনি কাঠামোতে দায়িত্ব পালন করি : আইজিপি
আইজিপি আব্দুল্লাহ আল মামুন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের অভিযোগের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পলাতক জঙ্গিদের ধরতে অভিযানের কার্যক্রম বাড়ানো হয়েছে। আর ওনারা (বিএনপি) যে অভিযোগ দিয়েছেন এগুলো খতিয়ে দেখছি। আমরা আইনি কাঠামোতে দায়িত্ব পালন করি।

শনিবার (৩ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

আইজিপি বলেন, রাজনৈতিক ভিত্তিতে নয়, আইনের মধ্যে থেকে কাজ করে যাচ্ছে পুলিশ। নিয়মের বাইরে কাউকে গ্রেফতার করা হচ্ছে না।

নয়াপল্টনে বিএনপির সমাবেশের বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি, বিশ্বাস করি, বিএনপিকে যেখানে সমাবেশ করার অনুমতি দিয়েছি সেখানেই তারা কর্মসূচি পালন করবে। এখনো সময় আছে। আমরা অপেক্ষা করবো। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে আশা করি।  

সমাবেশ ঘিরে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, আমাদের তদন্ত চলছে। তবে ১০ ডিসেম্বর সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নেই। তবে নাশকতার বিষয় বিবেচনায় রেখে পরিকল্পনা করছি।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন