ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইশরাকের গাড়িতে হামলা-ভাঙচুর

    ইশরাকের গাড়িতে হামলা-ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে রাজধানীতে জনসংযোগ করার সময় হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

    রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। 

    এসময় ইশরাকের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

    জানা যায়, বিএনপির আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশ সামনে রেখে রাজধানীতে জনসংযোগ করছিলেন ইশরাক। সমাবেশের সমর্থনে লিফলেট বিতরণ করছিলেন তিনি। এসময় বংশাল হয়ে ইসলামপুর বাবুবাজার অতিক্রম করার পর তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

    এর আগে দুপুরে রাজধানীর মতিঝিল, গোপীবাগ এবং ওয়ারী এলাকায় গণসংযোগ করেন ইশরাক হোসেন। এসময় ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে বাসায় বাসায় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানির অভিযোগ এনে ওয়ারী থানায় গিয়ে নেতাকর্মীদের হয়রানি না করতে অনুরোধ জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ