ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইশরাকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

    ইশরাকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকেল পৌনে তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে এ হামলার ঘটনা ঘটে।

    ইশরাকের দাবি, ‘ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।’

    ইশরাকের একান্ত সচিব আরিফুল ইসলাম জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে লিফলেট বিতরণ করছিলেন ইশরাক। এ সময় তার ওপর হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় ইশরাকসহ ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

    এর আগে গত ৩ নভেম্বর বরিশালের সমাবেশে যাওয়ার পথে গৌরনদীর মাহিলারা বাজারে ইশরাকের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া যায়। সে সময় ইশরাক অক্ষত থাকলেও তার পেছনে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ