ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

দেশে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে: জাফরুল্লাহ চৌধুরী

দেশে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে: জাফরুল্লাহ চৌধুরী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। প্রধানমন্ত্রী, আপনার জামানত বাজেয়াপ্ত হবে না। তবে সাহস করে সুষ্ঠু নির্বাচনে যান। সবাইকে নিয়ে আলাপ-আলোচনা করেন।

আজ রবিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেরেবাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির সাবেক সভাপতি এ এস এম সোলায়মানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ভোট মানুষের অধিকার। জনসমাগম দেখে ভয় পাচ্ছেন কেন? আপনারও তো লোক আছে। সুষ্ঠু নির্বাচনে যান।

ঢাকায় বিএনপির সমাবেশের জায়গা প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি কোথায় মিটিং করব, এটা আমার ব্যাপার। যেখানে দরখাস্ত করিনি, সেই সোহরাওয়ার্দী উদ্যানকে দিতে চান, অথচ যেখানে মিটিং করতে চাই, সেখানে দিতে চান না।

তিনি বলেন, দুই দলের অর্থের উৎসই প্রকাশ করা উচিত। যে দলই নির্বাচনে জয়লাভ করুক না কেন, কেউ যেন সহিংসতার পথ বেছে না নেয়।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন