ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

দেশে মৃদু ভূমিকম্প

দেশে মৃদু ভূমিকম্প
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ০২ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে, ভারতের কাছাকাছি। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। 

ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব ছিল ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।

তবে যতটুকু জানা গেছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন