ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • চুরির অপবাদে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ২ হাত বেধে নির্যাতন

    চুরির অপবাদে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ২ হাত বেধে নির্যাতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বাসা থেকে টাকা চুরির অপবাদে শিক্ষার্থী আজমী (১০) কে ২ হাত ঘরের খুটির সাথে বেধে মারপিট ও নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। 

    মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাঙ্গাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজমী পশ্চিম চরউমেদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। আজমী ওই এলাকার পাঙ্গাসিয়া গ্রামের মো. মোহসীনের ছেলে। 

    ভুক্তভোগী শিক্ষার্থী আজমী জানায়, সকালে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোহিন তাকে খেলতে তাদের বাসায় নিয়ে যায়। খেলার এক পর্যায়ে মহিনের বাবা বাহার তার ৮শত টাকার মধ্যে ৫শত টাকা না পেয়ে আজমীকে সন্দেহ করে এবং একপর্যায়ে তাকে ঘরের খুটির সাথে বেধে মারপিট শুরু করে। আজমী তাকে বারবার বলে সে টাকা নেয় নাই এবং চুরি করে নাই। একপর্যায়ে বাহার তাকে মাটিতে রেখে বুকের উপর পা চাপা দিয়ে টাকা নেয়ার কথা বলতে বলে। আমি চিৎকার শুরু করলে বাহারের স্ত্রী আমার মাকে ডেকে নিয়ে আসে। আমার মা এসে আমার হাতের বাধন খুলে আমাকে নিয়ে আসে। 

    আজমীর মা পারভীন বলেন, বাহারের স্ত্রী আমাকে বলে আপনার ছেলে আমাদের টাকা চুরি করেছে তারাতারি আমাদের ঘরে চলুন। আমি তাঁর কথামত তাদের ঘরে গিয়ে দেখি আমার ছেলেকে পিছমোড়া দিয়ে তাদের ঘরের খুটির সাথে দুহাত বেধে রেখেছে। আমি আজমীর হাতের বাধন খুলে তাঁর আবস্থা খাপার দেখলে তাকে লালমোহন হাসপাতালে ভর্তি করি।  

    শিশু শিক্ষার্থী নির্যাতনকারী বাহারের মোবাইলে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আজমী একটা চোর। এর আগেও আজমী চুরি করেছে। আজকে আমার জামার পকেট থেকে ৫শত টাকা চুরি করার কারনে আমার মাথা গরম হয়ে গেছে, তাই ওকে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করেছি এবং কয়েকটি চর থাপ্পর মেরেছি। আজমীর কাছে টাকা পেয়েছেন কিনা জিজ্ঞাসা করলে বলেন টাকা পাওয়া যায়নি। 

    এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, শিশু শিক্ষার্থী আজমীর মা আমার কাছে এসেছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ