ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

    সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত, বেশ কয়েকজন আহত ও গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় গুলশানের হোটেল লেকশোতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এর আগে বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলে। নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।
     
    এ ঘটনায় নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
     
    হামলা-গ্রেপ্তারের খবর পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে পুলিশ ও সাংবাদিকেরা তাকে ঘিরে ধরেন। নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। পরে সেখানেই বসে পড়েন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ