ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলা-লক্ষীপুর রুটে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার

    ভোলা-লক্ষীপুর রুটে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ভোলা-লক্ষ্মীপুর রুটে ধর্মঘট তুলে নিয়েছে লঞ্চ মালিক সমিতি। বুধবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে তারা অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট তুলে নিয়েছেন।

    এতে স্বস্তি ফিরেছে এ অঞ্চলের যাত্রীদের। লঞ্চমালিক সমিতির পরিচালক কাজী অহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  

    তিনি জানান, লঞ্চ মালিকদের দাবি মেলে নেওয়ার আশ্বাস পেয়েছি, খুব শিগগিরই এ বিষয়ে বৈঠক হবে। তাই বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফের লঞ্চ চলাচল শুরু হবে।

    এর আগে সকাল ৭টা থেকে ঘাট ইজারাদারদের বার্থিং চার্জ কমানোর দাবিতে ভোলা- লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল লঞ্চ মালিক সমিতি। এতে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছন্ন হয়ে গিয়েছিল। যে কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের।

    উল্লেখ্য, ভোলা-লক্ষ্মীপুর নৌরুটের ভোলার ইলিশা, বরিশাল, লক্ষ্মীপুর রুটে প্রতিদিন ১৫টি লঞ্চ চলাচল করে আসছে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ