ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নয়াপল্টনের দুই পাশের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত

    নয়াপল্টনের দুই পাশের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর নয়াপল্টন এলাকায় দুই পাশের রাস্তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে অবস্থান করছে পুলিশ।

    বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল চারটার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড়ে দিকে চলাচলের রাস্তা খুলে দেওয়া হয়।  

    নয়াপল্টন এলাকায় দুই দিকের সড়ক উন্মুক্ত করে দেওয়ার পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে একটি মিছিল নিয়ে যান। ‘বিএনপির গুণ্ডারা হুঁশিয়ার সাবধান, রাজপথে নামবি না পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি স্লোগান দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।  

    তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এই এলাকায় অবস্থানরত পুলিশ সদস্যরা মিছিলকারীদের বাধা দিতে দেখা যায়নি। অবশ্য এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিছু সংখ্যক নেতাকর্মী স্লোগান দিতে গেলে নাইটিঙ্গেল মোড় এলাকায় পুলিশ তাদের ধাওয়া দেয়। বেলা সোয়া দুইটা থেকে বিকেল পৌনে তিনটা পর্যন্ত চারজনকে আটক করে পুলিশ। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ