ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তি আনসার সদস্য

    আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তি আনসার সদস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর নয়াপল্টনে অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পড়া ভাইরাল ব্যক্তি একজন আনসার সদস্য। তার নাম মাহিদুর রহমান। তিনি পল্টন থানায় অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।

    বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গতকাল (বুধবার) নয়াপল্টনে পুলিশের সঙ্গে অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পড়া লোকটি আনসার সদস্য। তিনি পল্টন মডেল থানার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।

    আনসারের নির্ধারিত পোশাক না পরে সিভিল পোশাকে দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে? আমিও তো সিভিল পোশাকে দায়িত্ব পালন করি। জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো সময় যেকোনো ধরনের পোশাক পরে দায়িত্ব পালন করতে পারেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ