ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • নয়াপল্টন: রাস্তা ছেড়েছে পুলিশ, দখলে চাইছে বিএনপি

    নয়াপল্টন: রাস্তা ছেড়েছে পুলিশ, দখলে চাইছে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর নয়াপল্টন এলাকার নাইটিঙ্গেল মোড়-ফকিরাপুল এবং ফকিরাপুল-নাইটিঙ্গেল মোড় পর্যন্ত দুই দিকের রাস্তা জনসাধারণের জন্য খুলে দিয়েছে পুলিশ। রাস্তা খুলে দিলেও গাড়িতে টহল অব্যাহত আছে।

    বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চলাচলের সড়ক দুটি খুলে দেয় পুলিশ। এর আগে, বুধবার বিকেলে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

    এদিকে, রাস্তা খুলে দেওয়ার সঙ্গেসঙ্গেই বিএনপি কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাস্তার দখল নিতে চাইছে। তারা মিছিল-স্লোগান না দিলেও পার্টি অফিস এবং আশপাশের রাস্তায় অবস্থান নিয়েছেন।

    অন্যদিকে, পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার পর আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে মিছিল নিয়ে যান। ‘বিএনপির গুণ্ডারা হুঁশিয়ার সাবধান’, ‘রাজপথে নামবি না, পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি স্লোগান দেন। পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেয়নি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ