ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

    লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০২২ পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা অডিটরিয়ামের সামনে জাতীয় এবং দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিবসটির শুভসূচনা করা হয়। 

    এরপর মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবির লোকজন অংশগ্রহণ করেন।  মানববন্ধন শেষে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপনশানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, লালমোহন উপজেলা পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরো অনেকে। 

    আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতি হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে অন্যায় বা অসৎ উপায় অবলম্বন করা। দুর্নীতি একটি ব্যাধির মত। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে হলে সাধারণ জনগনকে এগিয়ে আসতে হবে। তাই দুর্নীতিকে সকলকে না বলতে হবে। সেবা প্রদান কারীর সঠিক দায়িত্ব এবং ব্যক্তির অধিকার যদি ঠিকভাবে পালন করা হয় তাহলে সেখানে দুর্নীতি করার কোন সুযোগ থাকে না। 

    এক্ষত্রে সরকারি, বেসরকারি, গণমাধ্যম ও সমাজ প্রত্যেককেই তার দায়িত্ব নিজ যায়গা থেকে সঠিকভাবে পালন করা উচিত। সমাজে সততা বজায় রাখতে হলে সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। জনসম্পৃক্ততা ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি দমন করা যায় না। এজন্য জনঅংশগ্রহণ প্রয়োজন প্রয়োজন সচেতন হওয়া।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ