ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিএনপিকে এই শহর দিয়ে গেলাম, কাল আমরা ঢাকায় নেই : ওবায়দুল কাদের

    বিএনপিকে এই শহর দিয়ে গেলাম, কাল আমরা ঢাকায় নেই : ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বিএনপিকে এই শহর (ঢাকা) দিয়ে গেলাম’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কাল আমরা ঢাকায় নেই, আমরা কাল সাভারে চলে যাচ্ছি।’ 

    তিনি বলেন, ‘তারা (বিএনপি) থাকবে গোলাপবাগে, মানুষ কেন আতঙ্কিত হবে? জনগণকে বলবো, আতঙ্কের কারণ নেই।’ 

    ঢাকায় আগামীকাল বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

    ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা ক্ষমতায়। আমরা কেন অশান্তি চাইবো? আমরা কেন বিশৃঙ্খলা করবো? নির্বাচনের আরও এক বছর বাকি। নির্বাচনে খেলা হবে, ইনশাআল্লাহ।’

    বিএনপির আন্দোলনে অর্ধেক পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা বলেছিল নয়াপল্টনে সমাবেশ করবোই। আজ তারা গোলাপবাগে। তাহলে পরাজয় কার হলো, আমাদের না বিএনপির? আন্দোলনে অর্ধেক পরাজয় এখানেই হয়ে গেছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ