ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক পাহারায় আ'লীগ: তথ্যমন্ত্রী 

    বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক পাহারায় আ'লীগ: তথ্যমন্ত্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারকে সহযোগিতা করতে আওয়ামী লীগ সতর্ক পাহারায় রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করা। যাতে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

    শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেতদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, আমাদের নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে সতর্ক পাহারায় থাকার জন্য। যাতে সরকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকারের সহযোগিতা হয়। সে নির্দেশ মেনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় ঢাকা শহরে সতর্ক পাহারায় আছি।

    এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, খায়রুজ্জামান লিটন ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এর আগে সকাল সাড়ে ৮টা থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে শুরু করেন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

    তারপর থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের ভিড়। কয়েক সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগ কার্যালয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।

    বঙ্গবন্ধু এভিনিউ ঘিরে দফায় দফায় এ সময় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

    এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে এসব নেতাকর্মীদের জন্য দুপুরে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ