ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জে এক রাতেই তিন ভাই বোনের মৃত্যু 

    চাঁপাইনবাবগঞ্জে এক রাতেই তিন ভাই বোনের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একদিনে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা শেখটোলা এলাকায় নিজ নিজ বসত বাড়িতে তাদের মৃত্যু হয়। পরে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৮ টায় একজনের ও বিকেলে দুই ভ‍াইয়ের এক সঙ্গে দাফন সম্পূর্ণ  করা হয়।      

    মৃত ব্যক্তিরা  হলেন, শিবগঞ্জ  উপজেলার শেখটোলা এলাকার মৃত সুরাত শেখ আলীর ছেলে শাহজাদা(৫৫), আব্দুস সামাদ(৭৫) ও তার খালাত বোন একই এলাকার আলাউদ্দিনের স্ত্রী।  

    স্থানীয় ও মৃত ব্যাক্তির প্রতিবেশীর  সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল তারা। হঠাৎ রাত ৮ টার দিকে মারা যায় শাহজাদা। এ খবর শুনে রাতে প্রায় তিনটার সময়  তার ভাই আব্দুস সালাম। এদিকে একই রাতেই মৃত্যু বরণ করেন তার খালাত বোন। সবার বাড়ি পাশা পাশি।  এতে শোকের ছায়া নেমে এসেছে  এলাকাজুড়ে।  

    তাদের আত্নীয়স্বজনরা  বলেন, শুক্রবার সকালে  বোনটার  দাফন সম্পর্ন করেছি এবং একই দিনে  বিকেলে  দুই ভাইকে এক সঙ্গে দাফন সম্পূর্ণ  করা হয়েছে । এভাবে সবাই এক সঙ্গে চলে যাবে কোন দিন ভাবতে পারিনি। আল্লাহ যেন তাদের জান্নাত দান  করেন। 
     
    স্থানীয় বাসিন্দা জামাল শেখ বলেন, তিন জনই বিভিন্ন  শারীরিক  সমস্য নিয়ে দীর্ঘদিন থেকে  ভূগছিলেন। তবে এক সঙ্গে মারা যাবেন কেউ ভাবতে পারেনি। আর এক পরিবারে তিনটি লাশ। বিষয়টি ভাবতেই কেমন যেন লাগছে। তিনি আরও বলেন, সকালে একজনের দাফন ও বিকেলে  দুই ভাইয়ের দাফন করেছি।  

    স্হানীয়  ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী বলেন, আমরা তিন  ভাই-বোনের দাফন সম্পূর্ণ করেছি ।  তারা সবাই অসুস্থ হয়ে মারা গেছে।  আমরা শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ