ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করছেন : নানক

    বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করছেন : নানক
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সাত সংসদ সদস্যের সবাই। শনিবার ঢাকার গোলাপবাগের বহুল আলোচিত সমাবেশে সংসদ সদস্যরা এখবর জানান। এ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ১০ ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করেছেন।

    আজ শনিবার বিকেলে সাভারে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। নানক আরও বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। সেই নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে আবারও ক্ষমতায় আনতে হবে। এটাই হোক আমাদের প্রত্যয়।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ সমাবেশে আরও বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ