ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ৪

    চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র কেনাবেচার সময় বিদেশি পিস্তলসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

    শনিবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর এলাকার ইরফান আলীর বাঁশ ঝাড়ের নিচে কাচা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিম ভাঙ্গা এলাকার ইসাহাক আলী (৩০), জনি ইসলাম (২২), ফারুক হোসেন (৩৭) ও শিবগঞ্জ উপজেলার পিরোজপুর পশ্চিম পাড়া এলাকার জাকির হোসেন (৩৫)।


    রোববার(১১ ডিসেম্বর) সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এ তথ্য জানান।

    এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে বিদেশি পিস্তল বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের পিরোজপুর এলাকার একটি বাঁশ ঝাড়ের নিচে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা জব্দ করা অবৈধ আগ্নেয়াস্ত্র কেনার জন্য রাজশাহীর গোদাগাড়ী থেকে শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এসেছিল। আটকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ