ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Motobad news

বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪ দেশের চিত্রশিল্পীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪ দেশের চিত্রশিল্পীর শ্রদ্ধা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১১৪টি দেশের চিত্রশিল্পীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপলিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনায়অংশ নেন শিল্পীরা।  

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন শিল্পীরা। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপলিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২ এ অংশ নিতে ১১৪ দেশের শিল্পীরা বাংলাদেশে এসেছেন। সপ্তাহব্যাপী কর্মসূচিতে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন রয়েছে। এবার সর্বোবৃহৎ চারুকলা প্রদর্শনী হচ্ছে। বিশ্বময় উদ্বাস্তু সংকট তাদের প্রদর্শনীতে ফুটে উঠেছে। শিল্পীরা কখনো যুদ্ধ চায় না, শান্তি চায়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন