ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Motobad news

২৪ ঘণ্টায় ২৯ জন করোনায় আক্রান্ত

২৪ ঘণ্টায় ২৯ জন করোনায় আক্রান্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি। তবে শনাক্তের হার বেড়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮২। আগের দিন এ হার ছিল ১ দশমিক ২৫।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৮০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৬ জন। আর সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৪৫০ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন