ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু, সতর্ক অবস্থানে পুলিশ

    বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু, সতর্ক অবস্থানে পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নয়াপল্টনে দলটির সমাবেশ শুরু হয়েছে। প্রতিবাদ সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ২টায় নয়াপল্টনে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পূর্বে এ কর্মসূচি শুরু হয়।

    সমাবেশ শুরুর আগেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পার্টি অফিসের সামনে জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ গ্রেফতারদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।

    প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের রাস্তা নাইটিঙ্গেল-ফকিরাপুল মোড়ের সড়ক বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    এর আগে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে ১৩ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

    সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখবেন।

    সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ