ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

    কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী  জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার স্হানীয় জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    এসময় নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য'র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, বীর মুক্তি যোদ্ধা হাবিবুল্লাহ রানা, ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত মোল্লা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসিম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।  

    অনুষ্ঠান সঞ্চালনা করেন  উপজেলা ঘূর্ণি‌ঝড় প্রস্তুত কর্মসূচি ( সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান।
    সভা শেষে উপজেলার অফিসার্স ক্লাব উদ্বোধন করেন জেলা প্রশাসক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ