ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Motobad news

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লঘুচাপ সৃষ্টি হলেও আপাতত এর প্রভাব বাংলাদেশে পড়বে না।

তিনি বলেন, আজ সকালে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং আপাতত এ লঘুচাপের প্রভাব বাংলাদেশে পড়বে না। এছাড়া আগামী দুদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, আগামী ৪৮ ঘণ্টায় দিনের তাপমাত্রা কমে যেতে পারে এবং আগামী তিন দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

গত একদিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন