ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সাতদিন চিকিৎসা শেষে বনে অবমুক্ত হলো দাঁড়াশ সাপ

    সাতদিন চিকিৎসা শেষে বনে অবমুক্ত হলো দাঁড়াশ সাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় দাঁড়াশ (ধামান) সাপ উদ্ধার করে সাতদিন চিকিৎসা শেষে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী নামের সংগঠনের সদস্যরা।

    বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিমাংশ বনবিভাগের ঝাউবন এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়।

    এর সাতদিন আগে ৬ ফুট দৈর্ঘ্যর দাঁড়াশ সাপটিকে কলাপাড়ার তাপবিদ্যুৎ এলাকার এক কৃষকের ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এরপর নোঙ্গর খানায় রেখে চিকিৎসা দেওয়া হয়।

    বনবিভাগের অনুমতিক্রমে সাপটি অবমুক্তের সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, বাচ্চু, আবুল হোসেন রাজু, শাওন, বাইজিদ প্রমুখ।

    অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ইন্ডিয়ান রেট স্নেক (ধামান) নামের সাপটি সম্পূর্ণ নির্বিষ। তবে সমাজে প্রচলিত অনেক কুসংস্কার আছে এ সাপটি নিয়ে। আমরা বন্য প্রাণীকে বাঁচিয়ে রাখতে চাই। সাধারণ মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিতে আমাদের এ কার্যক্রম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ