ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ৬ দফা দিবস ও সাহান আরা বেগম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে জেলা আ’লীগের কর্মসূচী 

    ৬ দফা দিবস ও সাহান আরা বেগম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে জেলা আ’লীগের কর্মসূচী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঐতিহাসিক ৭ জুন ছয় দফা দিবস ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী),  বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি'র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক   সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ'র মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচী গ্রহণ করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ। 

    সোমবার  (৭ জুন)  সকাল নয়টায় নগরীর মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং ঐতিহাসিক ৭ জুন ছয়দফা দিবসে সকল শহীদদের স্মরণে সকাল সোয়া নয়টায় নগরীর সোহেল চত্বরে  জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। 

    কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস । 

    এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকীর অন্যান্য  কর্মসূচী জেলা ও মহানগর আওয়ামী লীগ একসাথে পালন করবে।  সকল কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ