ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ঢাকায় বিএনপির গণমিছিল ৩০ ডিসেম্বর

    ঢাকায় বিএনপির গণমিছিল ৩০ ডিসেম্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের অনুরোধে সাড়া দিয়ে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল স্থগিত করেছিল বিএনপি। নতুন করে ওই গণমিছিলের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ঢাকায় এ গণমিছিল করবে বিএনপি। তবে ঢাকার বাইরে দেশব্যাপী গণমিছিল হবে ২৪ ডিসেম্বর।

    শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

    গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশ থেকে সরকার পতনের যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে ২৪ ডিসেম্বর গণমিছিলের ঘোষণা করা হয়। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ করা হয় বিএনপির কর্মসূচির তারিখ পরিবর্তনের। কারণ, ওইদিন (২৪ ডিসেম্বর) ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর বিএনপির পক্ষ থেকে নতুন করে গণমিছিলের তারিখ ঘোষণা করা হলো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ