ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রাজনীতিতে চায় আ.লীগ নেতারা

    বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রাজনীতিতে চায় আ.লীগ নেতারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধুর পরিবারের নতুন প্রজন্মের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতিতে দেখতে চায় দলটির নেতারা। তারা যাতে রাজনীতি থেকে বাদ না পড়ে এ বিষয়ে আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন।

    শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় কয়েকজন নেতা এ বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য মত দিয়েছেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্য বলতে তারা বঙ্গবন্ধুর বড় মেয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট মেয়ে শেখ রেহানার ছেলে মেয়েদের কথা বলেছেন।

    রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

    জানা যায়, সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটির পাঁচ জন নেতা এ বিষয়ে কথা বলেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, বঙ্গবন্ধুর পরিবারের নতুন প্রজন্মের সদস্যদের রাজনীতিতে আসা দরকার। তারা যেন আওয়ামী লীগের রাজনীতি থেকে বাদ না পড়ে সে বিষয়টি দেখতে হবে।

    নেতাদের কথা শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি করা তাদের বিষয়। তারা সবাই লেখাপড়া শিখে বড় হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। তারা যদি রাজনীতি করতে চায় করবে। তাদের রাজনীতি করার ক্ষেত্রে তো কোনো বাঁধা নেই।

    এদিকে আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের জাতীয় কমিটির এ সভায় বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হতে বলেছেন দলের নেতারা।

    এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন, বিএনপি-জামায়াত দেশ বিরোধী শক্তি। এরা অতীতে যেসব অপকর্ম করেছে তাতে এদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এদের ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে। এদের অতীত কর্মকাণ্ড মানুষের মধ্যে ভালোভাবে তুলে ধরতে হবে।

    আরও জানা যায়, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামাতে দলের শৃঙ্খলা ভঙ্গকারী শতাধিক নেতাকর্মীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তারা দলের সভাপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন। এজন্য তাদের সাধারণ ক্ষমা করা হয়েছে।

    সুত্র: বাংলা নিউজ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ