ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিদ্রোহী প্রার্থীদের ক্ষমা করা হয়েছে: কাদের

    বিদ্রোহী প্রার্থীদের ক্ষমা করা হয়েছে: কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা শতাধিক নেতাকর্মীকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    শনিবার (১৭ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

     
    এ সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন ৷ দীর্ঘ তিন বছর পর আওয়ামী লীগের জাতীয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয় ৷ গত ২০১৯ সালের ২০ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ ওই সম্মেলনের আগে জাতীয় কমিটির সভা হয়েছিলো ৷ আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলনকে সামনে রেখে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়৷

    সভার সিদ্ধান্তের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় কমিটি দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, দলীয় কোন্দল সৃষ্টিকারী এ ধরনের শতাধিক নেতাকর্মী যারা ক্ষমা চেয়ে আবেদন করেছিল তাদের আবেদন গ্রহণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

    এবারের সম্মেলনে কৃচ্ছতা সাধন করা হবে জানিয়ে তিনি বলেন, খরচ কমানোর জন্য এবারের সম্মেলনে সাদামাটাভাবে একদিনে করা হবে৷ কৃচ্ছতা সাধনের জন্য এবারের সম্মেলনের বাজেট ৩০ লাখ টাকা কমিয়ে ৩ কোটি ১৩ লাখ টাকা নির্ধারণ করেছে জাতীয় কমিটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ