ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিএনপির শূন্য পাঁচ আসনে ভোট ১ ফেব্রুয়ারি

    বিএনপির শূন্য পাঁচ আসনে ভোট ১ ফেব্রুয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সংসদ সদস্যরা (এমপি) পদত্যাগ করায় শূন্য হওয়া পাঁচ আসনের উপ-নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

    রোববার (১৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

    তিনি বলেন, বিএনপির এমপিরা পদত্যাগ করায় শূন্য হওয়া পাঁচ (ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২) আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি। সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

    গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়। এরপর ১১ ডিসেম্বর সশরীরে পদত্যাগপত্র নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন পাঁচজন এমপি। শারীরিক অসুস্থতা ও বিদেশে অবস্থান করায় বাকি দুজন যেতে পারেননি। পরে সেখান থেকে ছয়জনের আবেদন গ্রহণ করেন স্পিকার। এরপর সেদিনই ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। একটি সংরক্ষিত আসন বিধায় সেটির নির্বাচন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেবে ইসি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ