ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
  • চাঁপাইনবাবগঞ্জে ৩ প্রতারক আটক 

    চাঁপাইনবাবগঞ্জে ৩ প্রতারক আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা এলাকা থেকে মোবাইলের ভুয়া অ্যাপের (আবাবা) মাধ্যমে ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মূলহোতাসহ ৩ জন প্রতারককে আটক করেছে র‌্যাব। 

    আটকদের কাছে থাকা প্রতারণায় ব্যবহৃত ১টি মোবাইল, টেলিগ্রাম গ্রুপের স্ক্রিনশট ৫০ পাতা, আবাবা মোবাইল অ্যাপ স্ক্রিনশট ১০ পাতা, আবাবা কোম্পানির লোগো সম্বলিত ২টি গেঞ্জি জব্দ করা হয়।

    রোববার (১৮ ডিসেম্বর) দিনগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা মহল্লার সাইফুদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

    বিষয়টি প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

    আটক হলেন শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার সাইফুদ্দীনের ছেলে এ গ্রুপের মুলহোতা সানাউল ইসলাম (৪০), মৃত মোকছেদ আলী শেখ এর ছেলে সাইফুদ্দীন (৬০) ও মৃত জাবেদ আলীর মেয়ে রুলি আরা বেগম।

    লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লা থেকে মূলহোতা সাইফুদ্দীন ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। 

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে মোবাইলের ভুয়া আবাবা অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছে। তাদের কাছে থাকা প্রতারণায় ব্যবহৃত ১টি মোবাইল, টেলিগ্রাম গ্রুপের স্ক্রিন শট ৫০ পাতা, আবাবা মোবাইল অ্যাপ স্ক্রিনশট ১০ পাতা, আবাবা কোম্পানির লোগো সম্বলিত ২টি গেঞ্জি জব্দ করা হয়।

    এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের শেষে আটকদের রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ