ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রংপুর সিটি নির্বাচনে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করুন : চরমোনাই পীর

    রংপুর সিটি নির্বাচনে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করুন : চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) দুর্নীতিমুক্ত সিটি গড়ে তোলার লক্ষ্যে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী আমিরুজ্জামান পিয়ালকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

    আজ মঙ্গলবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি, তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান মেয়রের বিকল্প নাই। আমরা যদি যোগ্য, দক্ষ ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে ভুল করি তাহলে জনগণকেই এর খেসারত দিতে হবে।

    ‘সন্ত্রাস দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত স্মার্ট রংপুর সিটি গড়তে হলে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করুন। সিটিবাসীর জনদুর্ভোগ লাঘবে আল্লাহভীরু মেয়র নির্বাচত করার বিকল্প নেই।’

    সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘রংপুর সিটিবাসীর দুঃখ, দুর্দশা লাঘব করার জন্য ন্যায় নীতিবান একজন মেয়র প্রয়োজন। যিনি সর্বোপরি আল্লাহর দরবারে জবাবদিহির জন্য প্রস্তুত থাকবেন। অতীতে যারাই ক্ষমতায় ছিল তারাই সন্ত্রাস, দুর্নীতির মাধ্যমে দূষণ নগরীতে পরিণত করেছে।’

    এদিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আমিরুজ্জামান পিয়ালের নির্বাচনী পথসভায় অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, সাবেক মেয়র প্রার্থী রসিক এ টি এম গোলাম মোস্তফা বাবু, রংপুর জেলা সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন, লিয়াকত বিন সিদ্দিক মিডিয়া সমন্বয়কারী রসিক নির্বাচন পরিচালনা কমিটি।

    তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের নগরী হিসেবে গড়ে তোলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ