ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ধানভর্তি ট্রাক উল্টে পটুয়াখালীতে পথচারী নিহত

    ধানভর্তি ট্রাক উল্টে পটুয়াখালীতে পথচারী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে ধান ভর্তি ট্রাক উল্টে পথচারী নাঈম সিকদার (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় পটুয়খালী-বরিশাল মহাসড়কের বদরপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে হাসিব সিকদার (১৬) নামের এক পথচারী আহত হয়।

    বিকালে পটুয়াখালীর কলাপাড়া থেকে ধানভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজার অতিক্রমকালে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকে চাপা পড়ে পথচারী নাঈম সিকদার (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়। নাঈম মৌকরন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করে। নিহত নাঈম মৌকরন এলাকার বাসিন্দা আবদুল বারেক সিকদারের ছেলে। 

    সদর থানার এসআই ফয়সাল সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। তবে চালক বা তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ