ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কমিশনের ওপর আন্তর্জাতিক চাপ নেই: সিইসি

    কমিশনের ওপর আন্তর্জাতিক চাপ নেই: সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ওপর আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো চাপ নেই, যথা সময়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে কমিশন। ইভিএমের বরাদ্দ না পেলে ব্যালটে নির্বাচন হবে।

    তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই, এটা সরকারের বিষয়, তারা এ ব্যাপারে আলোচনা করবে।

    প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, কমিশন সাংবিধানিক নিয়মে নির্বাচন আয়োজন করবে, নির্বাচনে আসতে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না বরং আহ্বান জানানো হচ্ছে। আমরা সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন চাই। বিরোধী দল হিসেবে (বিএনপি) একটি বড় দল, যদি তারা নির্বাচনে অংশ নেয়, তাহলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে। আমরা আশাবাদী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নেবে।

    ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ইভিএম দিয়ে ৫০/৬০টি আসনে ভোটগ্রহণ করা সম্ভব। সব আসনে ইভিএমে ভোট করার জন্য সরকারের কাছে প্রপোজাল দিতে আমাদেরও একটু সময় লেগেছে, বর্তমানে পরিকল্পনা কমিশন এটাকে পরীক্ষা নিরীক্ষা করছে। তারপরও সব আসনে ইভিএমের জন্য দক্ষ জনবল তৈরি করা সময়সাপেক্ষ বিষয়। তবে বাজেট পেলে চিন্তা ভাবনা করা হবে, একেবারে সম্ভব না হলে ব্যালটের মাধ্যমে ভোট হবে।

    বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কমিশন আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, আইডিয়া (IDEA) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তারা ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

    সিইসি বুধবার রাতে পটুয়াখালী সার্কিট হাউজে অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিনে পটুয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এছাড়া কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় রাত থাকবেন সিইসি। এরপর শুক্রবার তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ