ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কলাপাড়া চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

    কলাপাড়া চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপড়ায় জে এইচ খান লেলীন এর অবহেলায় আইনজীবীর সহকারী মো. স্বপন সিকদার (৩০) এর মৃত্যুর অভিযোগ উঠেছে।

    বুধবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। সে অ্যাডভোকেট নুরজামান শিকদারের সহকারী ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. মাকছুদুর রহমান সিকদারের ছেলে।এ ঘটনায় মৃত্যু স্বপন সিকদারের পিতা মাকছুদুর রহমান সিকদার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

    অভিযোগে উল্লেখ করেন আমার পুত্র মো. স্বপন সিকদার শ্বাসকষ্ট জনিত রোগে শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে, বুধবার সকাল অনুমান ১০ টায় চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত ডা. জে এইচ খান লেলীনকে দেখালে তিনি গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে পরীক্ষা নিরিক্ষার যন্ত্রপাতি থাকা স্বত্ত্বেও তারই নিজস্ব কলাপাড়া ডায়গনষ্টিক সেন্টারে পরীক্ষা নিরিক্ষার জন্য পাঠায়। আমি হাসপাতালে ভর্তি নেওয়ার জন্য বললে, ডাক্তার জে এইচ লেলীন স্বপন সিকদার হাসপাতালে ভর্তি না করে কালক্ষেপন করে হাসপাতাল বেডে ফেলে রাখে। ডাক্তার এবং কর্মচারী (নার্স) গণদায়িত্ব কর্তব্য অবহেলা করে আমার ছেলেকে অক্সিজেন না দিয়া মৃত্যুর কোলে ধাবিত করেন। 

    তিনি আরও উল্লেখ করেন,  স্বপন সিকদার জীবিতাবস্থায় ডাক্তার ও নার্সদেরকে বাবা মা বলিয়া অনুনয় বিনয় করিয়া অক্সিজেন লাগানোর কথা বললেও ডাক্তার এবং নার্সগণ অক্সিজেন না লাগিয়ে দায়িত্বেকে অবহেলা করে স্বপনের মৃত্যু ঘটায়। আমি বিচার চাই। 

    কলাপাড়া হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলীন জানান, রোগী দেখে তাঁর প্রয়োজনীয় ওষুধপত্র দিয়েছি, এতে কোন অবহেলা ছিলো না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান,  অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ