ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি দুই দফা জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা   বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা  কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরণ আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের
  • পঞ্চগড়ে পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহতের অভিযোগ

    পঞ্চগড়ে পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহতের অভিযোগ
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে পুলিশের গুলিতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৪টার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে দাবি করেছেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল।

    কাজল গনমাধ্যমকে বলেছেন, পুলিশের গুলিতে নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ আরেফিন। তিনি জেলার বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

    বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, ঢাকা ও রংপুর মহানগর বাদে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে বিএনপির গণমিছিল চলছিল। এতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। তখন গুলি ছোড়ে পুলিশ। এতে আব্দুর রশিদ আরেফিন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিএনপির আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

    তবে আব্দুর রশিদ আরেফিনের মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসন কেউ নিশ্চিত করেনি।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান গনমাধ্যমকে বলেন, ‘আমরা কোনো গুলি করিনি। ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ