ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রওশনের বাসায় জি এম কাদের

    রওশনের বাসায় জি এম কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করতে গেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।  রবিবার দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসভবনে যান জি এম কাদের। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক (চুন্নু)।

    জি এম কাদের বলেন, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সম্মতি জানিয়েছেন। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে।

    শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গত ২৭ নভেম্বর দেশে ফেরেন তিনি। দলে নিয়ন্ত্রণ নিয়ে রওশন ও জি এম কাদেরের বিরোধ দীর্ঘদিনের। ব্যাংককে থাকাকালে নিজের অনুসারীদের দিয়ে জাতীয় পার্টির সম্মেলনের ডাক দেন রওশন এরশাদ। ওদিকে রওশনকে সরিয়ে জি এম কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকারের কাছে আবেদন করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ