ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না: কাদের

    বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না: কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না, বসাবে দেশের জনগণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা তিনি এ বলেন।

    ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরাই সমাধান করবো। ১০ তারিখে বিদেশিরা আশঙ্কা করেছিলেন এখানে কারবালার রোল পড়ে যাবে, ধ্বংসনীলা পড়ে যাবে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশ সবার, আওয়ামী লীগের একার নয়। আমরা চাই এখানে গণতন্ত্র শক্তিশালী হোক। যারা বলছেন ২০১৮ এবং ১৪ সালের নির্বাচন ত্রুটিযুক্ত, আমি তাদের বলবো, ২০০৮ সালের নির্বাচন বিষয়ে কারো কোনো উদ্বেগ রয়েছে। ২০০৮ সালের মতো একটি নির্বাচন আমরা যদি করি নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে, ২০০৮ সালে নির্বাচনে কারচুপি হয়েছে এ ধরনের কোনো দৃষ্টান্ত নেই। নির্বাচন হলে আওয়ামী লীগ কিভাবে জেতে সেটা সেই সময় প্রমাণ হয়েছে। ঐক্যবদ্ধভাবে ভোটে আওয়ামী লীগ হারবে না।

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শের প্রতিপক্ষ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি যাদের দোসর, তারা ষড়যন্ত্রমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে। শান্তিপূর্ণ যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি ও সামর্থ্য আওয়ামী লীগের আছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ