ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • চরফ্যাশনে বিষপানে নববধূর মৃত্যু

    চরফ্যাশনে বিষপানে নববধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিষপানে সোনিয়া (১৯) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি এসেই সোনিয়া বিষপান করে বলে জানা গেছে।

    রোববার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার শশীভূষণ থানার কলমি ইউনিয়নের উত্তর চরমঙ্গল ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে লাশ দাফন করা হয়।

    সোনিয়া ওই ওয়ার্ডের মোর্শেদ মুলাইয়ের মেয়ে। স্বামী আল-আমীন পেশায় রাজমিস্ত্রি। পাঁচ মাস আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নজরুলনগর ইউনিয়নের আল-আমীনের সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে হয়।

    সোনিয়ার পিতা বলেন, রোববার ঘটনার ৩০ মিনিট আগে সোনিয়ার স্বামী আল-আমীনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি বেড়াতে আসে। ঘরে থাকা ইঁদুর মারা ওষুধ খেয়ে মাটিতে লুটিয়ে পরে সোনিয়া। তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ