ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • দক্ষিণ সুদানে জাতিগত সংঘাতে নিহত অন্তত ৫৬

    দক্ষিণ সুদানে জাতিগত সংঘাতে নিহত অন্তত ৫৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ সুদানে জাতিগত সংঘাতে অন্তত ৫৬ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত পূর্ববর্তী চার দিনের সংঘাতে হতাহতের এই ঘটনা ঘটে।

    দক্ষিণ সুদানের গ্রেটার পিবর অ্যাডমিনিস্ট্রেটিভ অঞ্চলের সরকারি কর্মকর্তা আব্রাহাম কেল্যাংগ জানান, শুক্রবার (২৪ ডিসেম্বর) দক্ষিণ সুদানের জংলেই প্রদেশের নুর জনগোষ্ঠীর একটি সশস্ত্র বাহিনী পার্শ্ববর্তী মুরলে জনগোষ্ঠীর ওপর হামলা চালায়। আক্রান্তরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে সরকার হস্তক্ষেপ করে। কিন্তু সংঘাত এখনও সম্পূর্ণ বন্ধ হয়নি।  

    উত্তর আফ্রিকার দেশ সুদান থেকে ২০১১ সালে দক্ষিণ সুদান থেকে স্বাধীন হয়। এরপর থেকে গবাদিপশু, ভূমি ইত্যাদি ইস্যুতে দক্ষিণ সুদানে জাতিগত সংঘাত লেগে আছে।

    রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের পর থেকে দক্ষিণ সুদানে শান্তি রক্ষায় কাজ করছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউএনএমআইএসএস)। গত সপ্তাহে এক বিবৃতিতে ইউএনএমআইএসএস শঙ্কা প্রকাশ করে, নুর বাহিনী হামলার প্রস্তুত নিচ্ছে। শান্তি রক্ষায় আমরা টহল জোরদার করেছি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ