ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • সু চিকে আরও সাত বছরের কারাদণ্ড

    সু চিকে আরও সাত বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। এই নিয়ে তার ৩৩ বছরের জেল হলো।

    ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিয়ানমারের এ নেত্রী। এর পর থেকে তিনি গৃহবন্দি অবস্থায় আছেন।

    এরপর গত ১৮ মাসে সু চি ১৯টি বিচারের মুখোমুখি হয়েছেন। মানবাধিকার গ্রুপগুলো সু চির বিরুদ্ধে আনা এসব অভিযোগকে বানোয়াট বলে অভিহিত করেছে।

    গত সপ্তাহেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

    শুক্রবার সু চিকে পাঁচটি অভিযোগে সাজা দেওয়া হয়। এর মধ্যে একটি হলো একজন সরকারি মন্ত্রীর জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়ার নিয়ম অনুসরণ না করা। এই অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। এর আগে তাকে ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ