ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিএনপি পাকিস্তান মার্কা দেশ চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি পাকিস্তান মার্কা দেশ চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
    বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‘দেশের উন্নয়ন তাদের (বিএনপির) ভালো লাগে না। তারা আবারও ঠেলাগাড়ির যুগে ফিরে যেতে চান। বিএনপি পাকিস্তান মার্কা দেশ চায়।’

    আজ শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেটে ঢাকা-১২ আসনের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজাকার আলবদর সব আজ একত্র হয়েছে, তারা বঙ্গবন্ধু কন্যাকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। কারণ, এভাবেই তারা ক্ষমতায় এসে অভ্যস্ত। হত্যা এবং কু-এর রাজনীতিতে তাদের অভ্যাস, সেটা তারা পরিবর্তন করতে পারে নাই।’

    তিনি বলেন, ‘আমাদের নেত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন দেশের মাথাপিছু আয় ছিল ৫৬০ ডলার, এখন সেটা প্রায় তিন হাজার ডলার। তিনি যানজট নিরসনে মেট্রোরেল করবেন বলেছিলেন, সেটা তিনি করেছেন। তিনি দেশকে আলোকিত করবেন বলেছিলেন, তিনি দেশকে আলোকিত করে দেখিয়ে দিয়েছেন।’

    বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ