ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংকসহ ২ শতাধিক প্রতিষ্ঠান

    সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংকসহ ২ শতাধিক প্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে সরকারি, বেসরকারি আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।

    সাইবার হামলা তদন্তে গঠিত সরকারি সংস্থা বিডি সার্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘হাফনাম’ নামের আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ মাইক্রোসফট সার্ভারের মাধ্যমে এ হামলা চালিয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) ও (ডাটা সেন্টার) তারেক এম বরকতউল্লাহ বলেন, সাইবার হামলায় হ্যাকাররা প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে তা অনুসন্ধান চলছে। আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সার্ভারে হাফনিয়াম’র অস্তিত্ব পাওয়া গেছে। হামলা ই-মেইলের মাধ্যমে হয়েছে। হ্যাকার গ্রুপ মাইক্রোসফট মেইল সার্ভার থেকে মেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এরা বাংলাদেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের সার্ভারে হামলা করেছে। হ্যাকাররা বাংলাদেশসহ আরও ২২টি দেশ টার্গেট করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়ার মতো দেশও রয়েছে।


    এ ব্যাপারে প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, এই হামলায় ক্ষতির পরিমান কতটুকু হয়েছে- তা জানা যায়নি। সাইবার হামলায় প্রতিষ্ঠানগুলোর অনেক ডাটা লস হয়। এটা রিকভারি করা যাবে কি না- তা খতিয়ে দেখতে হবে।

    এ হামলার ফলে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, আইন ও আইন প্রয়োগকারী সংস্থা, প্রতিরক্ষা, ভারী ও প্রকৌশল শিল্প, বিজ্ঞান ও শিক্ষা খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাত,এভারকেয়ার হাসপাতাল, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সামিট কমিউনিকেশন, অগ্নি সিস্টেমসহ অনেক প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়েছে। এ হামলায় অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে। হামলার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দফতরগুলোকে চিঠি দিয়েছে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বিডি সার্ট। হামলার শিকার প্রতিষ্ঠানগুলো কীভাবে রিকভার করবে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট সার্টের ওয়েব ঠিকানায় দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখে আক্রান্ত সার্ভারগুলোকে রিস্টোর করা যাবে এবং হ্যাকারদের হাত থেকে মুক্ত থাকার পথও জানা যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ