ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ৭ দিন পর উদ্ধার হলো সেই ডুবে যাওয়া কার্গো

    ৭ দিন পর উদ্ধার হলো সেই ডুবে যাওয়া কার্গো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে সাত দিন চেষ্টার পর উদ্ধার হলো ভোলার মেঘনায় ডুবে যাওয়া কার্গো জাহাজ সাগর নন্দিনী-২।

    রোববার (০১ জানুয়ারি) সকালে জাহাজটি উদ্ধার করা হয়।

    উদ্ধারকারী জাহাজ হুমায়ারা ও জোহুরসহ বিআইডব্লিটিএ, মালিকপক্ষ ও কোস্টগার্ডের ৫৫ সদস্যের একটি দল পানির ৪০ ফুট গভীর থেকে ম্যানুয়াল প্রক্রিয়ায় কার্গোটি উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে কার্গোটি দৃশ্যমান অবস্থায় রয়েছে। এখন জাহাজ থেকে তেল অপসারণের পর কাব করছে উদ্ধাকারী দল।  
    বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মো. আবুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ঘন কুয়াশা এবং জোয়ার ভাটার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটলেও এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিকেলের মধ্যে উদ্ধার অভিযান শেষ হবে এবং ডকইয়ার্ডে পাঠানো হবে কার্গোটি।

    কোস্টগার্ডের জোনাল ক্যাপ্টেন সায়েদ সাত্তার জানান, জাহাজের নিরাপত্তা এবং পরিবেশ দুষণ থেকে রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের টিম সার্বক্ষণিক কাজ করছে।  

    গত রোববার (২৫ ডিসেম্বর) ১১ লাখ ৫০ হাজার লিটার ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার পথে ভোলার মেঘনার তুলাতলী পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় জাজাজটি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ