ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • আ.লীগের উপদেষ্টা পরিষদের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা

    আ.লীগের উপদেষ্টা পরিষদের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন কমিটির ৪৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন দলটির উপদেষ্টা পরিষদের নতুন কমিটিতে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, নুরুল ইসলাম নাহিদ, ড. গওহর রিজভী ও সালমান এফ রহমানসহ বেশ কয়েকজন সিনিয়র নেতার নাম রয়েছে।

    রোববার (১ জানুয়রি) রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। 


    উপদেষ্টা পরিষদের নতুন কমিটিতে ঠাঁই পাওয়া অন্যান্য নেতারা হলেন—ড. মশিউর রহমান, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহম্মেদ রাজু, শ্রী রমেশ চন্দ্র সেন, হাবিবুর রহমান সিরাজ, ড. মহীউদ্দিন খান আলমগীর, ব্যারিস্টার শফিক আহমেদ, শ্রী সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ড. আ, ফ, ম, রুহুল হক, কাজী আকরাম উদ্দীন আহমদ, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. মো. হোসেন মনসুর ও অধ্যাপিকা সুলতানা শফি।

    এছাড়াও অন্যান্য নেতারা হলেন—ড. মির্জা এম. এ জলিল, খন্দকার গোলাম মওলা নকশবন্দী, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, ড. প্রণব কুমার বড়ুয়া, মেজর জেনারেল আব্দুল হাফিক মল্লিক পি. এস. সি (অব.), প্রফেসর ড. সাইদুর রহমান খান, প্রফেসর খন্দকার বজলুল হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, অধ্যক্ষ মতিউর রহমান, চৌধুরী খালেকুজ্জামান, ইনাম আহমেদ চৌধুরী, মোজাফফর হোসেন পল্টু, আতাউর রহমান, একেএম রহমত উল্লাহ, ড. শামসুল আলম, মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মতিয়ার রহমান খান, হারুনুর রশিদ, অধ্যাপিকা ড. ফারজানা ইসলাম ও মাজেদা রফিকুন্নেছা।
    সূত্র: ঢাকা পোস্ট


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ