ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন ৫ মুখ

    আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন ৫ মুখ
    তারানা হালিম ও মোহাম্মদ আরাফাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বাদ পড়া সাখাওয়াত হোসেন শফিকের জায়গা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে। এছাড়া অভিনেত্রী তারানা হালিম, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)সহ নতুন করে ৫ জন কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন। এদের মধ্যে ফরিদপুরের বিপুল ঘোষ ২০০৯ সালে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এদিকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন অ্যাডভোকেট রিয়াজুল করিম কাওসার। আগের কমিটির কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন আগেই সভাপতিমণ্ডলির সদস্য পদে জায়গা করে নিয়েছেন। এছাড়া আগের কমিটির কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীমকে নতুন কমিটির উপপ্রচার সম্পাদক করা হয়েছে।

    রবিবার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের কাছে দলের নতুন নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী  লীগের সভাপতিমণ্ডলির সভায় দলীয় সভাপতি শেখ হাসিনাকে কার্যনির্বাহী ২৮টি পদসহ শূণ্যপদগুলো মনোনয়নের একক ক্ষমতা দেওয়া হয়।

    নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন— আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, বেগম আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জামান কবিতা, পারভীন জামান কল্পনা, অ্যাড. সফুরা বেগম রুমি, অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুর রহমান ডন, সাখাওয়াত হোসেন শফিক, নির্মল কুমার চ্যাটারজি ও তারিক সুজাত।

    নতুন ঘোষণা দেওয়া ২৭ সদস্যের মধ্যে নতুন মুখ রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত, নির্মল কুমার চ্যাটার্জি ও তারিক সুজাত। আর গত কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিককে কেন্দ্রীয় সদস্য হিসেবে রাখা হয়েছে।

    প্রসঙ্গত, গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে টানা দশমবারের মতো নতুন সভাপতি শেখ হাসিনা এবং তৃতীয়বারের মতো ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ওই দিন ৮১ সদস্যের কমিটির মধ্যে ৪৯টি পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন শেখ হাসিনা।

    এর আগে গত ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজাকে নির্বাচিত করা হয়। পরে দলটির সভাপতিমণ্ডলির সদস্য করা হয় সৈয়দা জেবুন্নেসা হককে। আজ  ১ জানুয়ারি দলটির উপ প্রচার সম্পাদক হয়েছেন গত কমিটির সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম।

    রবিবার কার্যনির্বাহী কমিটির ২৭ সদস্য মনোনয়নের ফলে আওয়ামী লীগের ৮১ পদের মধ্যে ৭৮টি পদ পূর্ণ হলো। এখনও ফাঁকা রয়েছে সভাপতিণ্ডলির সদস্য একটি, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এবং একটি সদস্য পদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ