ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • স্বেচ্ছাসেবক দলের ১১ ইউনিটের কমিটি ঘোষণা 

    স্বেচ্ছাসেবক দলের ১১ ইউনিটের কমিটি ঘোষণা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ ৬টি জেলা ও ৫টি মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে।

    ঢাকা ছাড়া অন্য কমিটিগুলো হলো-বরিশাল জেলা ও মহানগর, ময়মনসিংহ উত্তর জেলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর, রংপুর জেলা ও মহানগর, দিনাজপুর জেলা, বান্দরবান জেলা কমিটি।

    মঙ্গলবার (৩ জানুয়ারি) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটির অনুমোদন দেন।

    ঢাকা মহানগর দক্ষিণের ৯ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাদ মোর্শেদ পাপ্পা শিকদার। ঢাকা মহানগর উত্তরে ৮ সদস্যের কমিটিতে গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ সভাপতি এবং আজিজুর রহমান মোসাব্বির সাধারণ সম্পাদক হয়েছেন। তবে আজিজুর রহমান মোসাব্বির কারাগারে থাকায় সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ মো. ফরিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

    বরিশাল জেলায় তিন সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম জনি আহ্বায়ক, নিজামুর রহমান নিজাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কামরুল আহসানকে সদস্য সচিব; বরিশাল মহানগরে তিন সদস্যের কমিটিতে মশিউর রহমান মঞ্জু আহ্বায়ক এবং খান মোহাম্মদ আনোয়ার সদস্য সচিব করা হয়েছে।

    দিনাজপুর জেলায় তিন সদস্যের কমিটিতে রাসেল আলী চৌধুরী লিমন আহ্বায়ক এবং সাইফুল আজম সোহেল সদস্য সচিব; বান্দরবান জেলায় তিন সদস্যের কমিটিতে আলী হায়দার বাবলু আহ্বায়ক এবং আশরাফুল আলম ফরহাদ সদস্য সচিব; রংপুর জেলায় তিন সদস্যের কমিটিতে আল ইমরান সবুজ আহ্বায়ক এবং জাকারিয়া ইসলাম জিম সদস্য সচিব; রংপুর মহানগরে তিন সদস্যের কমিটিতে ইমরান হোসেন আহ্বায়ক এবং নুর হোসেন সুমন সদস্য সচিব করা হয়েছে।

    ময়মনসিংহ উত্তর জেলায় তিন সদস্যের কমিটিতে সাইফুল ইসলাম কামাল আহ্বায়ক এবং মহিবুল হক টুটুল সদস্য সচিব; ময়মনসিংহ দক্ষিণ জেলায় তিন সদস্যের কমিটিতে শহীদুল আমিন খসরু আহ্বায়ক এবং মাজহারুল হক সোহেল সদস্য সচিব; ময়মনসিংহ মহানগরে তিন সদস্যের কমিটিতে আমিনুল ইসলাম ফয়সাল আহ্বায়ক এবং জিএস মাহবুবকে সদস্য সচিব করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ